কচুয়ায় পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ  অনুষ্ঠান অনুষ্ঠিত..

MDRaihanMia MDRaihanMia avatar   
MDRaihanMia MDRaihanMia
কচুয়ায় পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ  অনুষ্ঠান অনুষ্ঠিত..
কচুয়ায় পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ  অনুষ্ঠান অনুষ্ঠিত..
চাঁদপুরের কচুয়া উপজেলায় পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)-এর উদ্যোগে ৪ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পিডিবিএফ-এর কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের ২য় পর্যায়ের আওতায় সমিতির স..

মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধিঃ 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

 


চাঁদপুরের কচুয়া উপজেলায় পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)-এর উদ্যোগে ৪ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পিডিবিএফ-এর কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের ২য় পর্যায়ের আওতায় সমিতির সভানেত্রী, দলনেত্রী ও সদস্যদের অংশগ্রহণে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান রাসেলের সভাপতিত্বে ও মোঃ কিরণের পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিবিএফ-এর উপ-পরিচালক ও কৃষি কর্মকর্তা মোঃ ফরমান আলী।

প্রশিক্ষণ প্রদান করেন কৃষি কর্মকর্তা তপু আহাম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক শিক্ষা অফিসার সোহেল রানা, খাদ্য কর্মকর্তা মোঃ ওয়াসিম, সিনিয়র সহকারী পরিচালক আবু বকর মিয়াজীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে গ্রামের নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বাস্তবমুখী বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সমিতির সদস্য, সাংবাদিক ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

No comments found


News Card Generator