ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন সামনে রেখে সারা দেশে শুরু হয়েছে ব্যাপক নির্বাচনী প্রচারণা। মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর থেকেই মাঠে নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা। গ্রাম থেকে শহর, সর্বত্রই বিরাজ করছে নির্বাচনী আমেজ।
নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, আসন্ন নির্বাচনে দেশের ৩০০টি সংসদীয় আসনে মোট ১ হাজার ৯৯৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ২৫৬ জন স্বতন্ত্র প্রার্থী এবং বাকি প্রার্থীরা বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচন করছেন।
এদিকে প্রার্থীদের জমা দেওয়া নির্বাচনী হলফনামার তথ্য বিশ্লেষণ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির প্রতিবেদনে উঠে এসেছে, এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের মধ্যে অন্তত ২৬ জনের সম্পদের পরিমাণ শত কোটি টাকার বেশি। পাশাপাশি স্থাবর ও অস্থাবর সম্পদের হালনাগাদ বাজারমূল্য বিবেচনায় মোট ৮৯১ জন প্রার্থী কোটিপতির তালিকায় রয়েছেন।
টিআইবির প্রতিবেদন এবং প্রার্থীদের দাখিল করা হলফনামার তথ্য পর্যালোচনা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি সম্পদশালী ১০ জন প্রার্থীর একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। ওই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন ময়মনসিংহ-১১ ভালুকা আসনে বিএনপির প্রার্থী ফখর উদ্দিন আহমেদ।
হলফনামার তথ্য অনুযায়ী, ফখর উদ্দিন আহমেদের স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে মোট সম্পদের পরিমাণ প্রায় ২৯৯ কোটি টাকা। এর মধ্যে তার স্ত্রী তাসলিমা আক্তারের নামে রয়েছে প্রায় সাত কোটি টাকার অস্থাবর সম্পদ।
হলফনামায় আরও উল্লেখ করা হয়, ফখর উদ্দিন আহমেদ ও তার স্ত্রী উভয়ই পেশায় ব্যবসায়ী। পাশাপাশি তার নামে ১৫ কোটি টাকার ব্যাংকঋণের তথ্যও রয়েছে হলফনামায়।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
ত্রয়োদশ সংসদ নির্বাচনে শীর্ষ ধনী প্রার্থীদের তালিকায় তৃতীয় ভালুকা ১১ আসনের ফখর উদ্দিন আহম..
کوئی تبصرہ نہیں ملا



















