ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুকসুদপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা..

Md Mamun Molla avatar   
Md Mamun Molla
মোঃ মামুন মোল্লা মুকসুদপুর প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুকসুদপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা
মোঃ মামুন মোল্লা মুকসুদপুর প্রতিনিধি 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, লেফটেন্যান্ট কর্নেল, জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুন এবং মুকসুদপুর ক্যাম্প কমান্ডারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শনকালে কর্মকর্তারা ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, ভোটগ্রহণ কক্ষ, ভোটারদের প্রবেশ ও বের হওয়ার পথ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন। তারা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং ভোটাররা যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে জোর দেন।
এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, সাধারণ সম্পাদক মোঃ কাজী অহিদুল ইসলামসহ মুকসুদপুর প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, একটি স্বচ্ছ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট সকল সংস্থা সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি নিয়ে কাজ করছে।
“স্বচ্ছ নির্বাচন, শক্তিশালী গণতন্ত্র—এটাই আমাদের অঙ্গীকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুকসুদপুরে প্রশাসনের এমন সরেজমিন তদারকি ভোটারদের মাঝে আস্থা ও স্বস্তি ফিরিয়ে আনবে বলে মনে করছেন স্থানীয়রা

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator