ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর অনুদানের চেক ও টিন আত্মসাতের অভিযোগ মাইদুলের বিরুদ্ধে..

Foysal Sourov avatar   
Foysal Sourov
ফয়সাল সৌরভ, লালমনিরহাট

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য বরাদ্দকৃত অনুদানের চেক এবং এক বান্ডিল টিনের একটি অংশ জোরপূর্বক নিজের ভাগে নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের পরিচয়ধারি নেতা মাইদুল ইসলামের বিরুদ্ধে। সরকারের উন্নয়নমূলক কাজে সহায়তা ও দরিদ্রদের জন্য বরাদ্দকৃত সামগ্রী বিতরণে এমন অনিয়মের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সংশ্লিষ্ট এলাকায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুস্থদের মাঝে অনুদানের চেক ও ঢেউটিন বিতরণের কর্মসূচি ছিল। অভিযোগ উঠেছে, মাইদুল ইসলাম তার প্রভাব খাটিয়ে প্রকৃত উপকারভোগীদের প্রাপ্য থেকে একটি অংশ কেটে রাখেন। বিশেষ করে এক বান্ডিল টিন বিতরণের ক্ষেত্রে তিনি 'সমান ভাগ' দাবি করেন এবং জোরপূর্বক তা আদায় করেন বলে অভিযোগ করেছেন কয়েকজন ভুক্তভোগী

Tidak ada komentar yang ditemukan


News Card Generator