একইসঙ্গে প্রতিষ্ঠানটির প্রধান বিপ্লব বিকাশ পাল চৌধুরী জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন।
শুধু শ্রেষ্ঠ প্রতিষ্ঠান বা শ্রেষ্ঠ প্রধান অধ্যক্ষই নন, প্রতিষ্ঠানের শিক্ষার্থী আদনান সিদ্দিকী ও জেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।
জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবীর আহাম্মদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
জেলা শিক্ষা অফিসার সূত্রে জানা যায় শিক্ষার মান, শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, শৃঙ্খলা এবং প্রশাসনিক দক্ষতাসহ একাধিক সূচকের আলোকে এ মূল্যায়ন সম্পন্ন করা হয়।
এই অর্জনে বিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন।
বিপ্লব বিকাশ পাল চৌধুরী কৃতিত্বপূর্ণ এ অর্জনে বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক ও এলাকার সুধীজন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই অর্জনে আনন্দিত আদনান সিদ্দিকী বলেন, “আমার অর্জনে সবাই খুশি হয়েছে । আমি চাই এই সাফল্যকে ধরে রেখে সামনে আরও ভালো করতে। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।



















