তিন বার জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান প্রফেসর ড.এ.কে.এম আব্দুর রহমান..

Ranajit Barman avatar   
Ranajit Barman
জাতীয় শিক্ষা সপ্তাহে কলেজ পর্যায়ে তিন বার সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ.কে.এম আব্দুর রহমান।..

তিন বার জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান প্রফেসর ড.এ.কে.এম আব্দুর রহমান

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ জাতীয় শিক্ষা সপ্তাহে কলেজ পর্যায়ে তিন বার সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ.কে.এম আব্দুর রহমান।

২০২২, ২০২৩ ও ২০২৬ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে কলেজ পর্যায়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হন। ২০২২ সালে শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজ জেলার শ্রেষ্ঠ কলেজও নির্বাচিত হয়। তিনি ২০২১ সালের ৭ অক্টোবর এই কলেজে অধ্যক্ষ হিসাবে যোগদান করেন। শিক্ষকতা জীবনে প্রথম ১৯৯৭ সালে শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসাবে যোগদান করেন। পর প্রথম ২০০৫ সালের ১১ জানুয়ারী ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজে যোগদান করেন। এরপর তিনি পর্যায় ক্রমে সরকারি বি এল কলেজ খুলনা, কলারোয়া সরকারি কলেজ, সাতক্ষীরা, তালা সরকারি কলেজ, সাতক্ষীরা, কুষ্টিয়া সরকারি কলেজ, যশোর সরকারি মহিলা কলেজে শিক্ষকতা করেন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকাতেও  দু’বার যোগদান করেন। 

 সরকারি ব্যবস্থাপনায় তিনি সিঙ্গাপুর, মালেশিয়া ও ইন্দোনেশিয়ায় পেশাগত প্রশিক্ষণে অংশ গ্রহণ করার সুযোগ পেয়েছেন। তার প্রকাশিত বই মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস ‘রক্ত আগুন দেশপ্রেম’ ২০২৩ সালে ঢাকা বই মেলায় প্রকাশিত হয়। এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন বিজ্ঞান গবেষণা জার্নালে ১০টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। যার অন্যতম লন্ডন থেকে প্রকাশিত ‘ইউরোপিয়ান জার্নাল অব মেডিসিনাল প্লান্টর্স’ নামক জার্নালে প্রকাশিত প্রবন্ধ।

প্রফেসর ড. এ.কে.এম আব্দুর রহমান শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী এলাকার সাপেরদুনেকুপট গ্রামে ১৯৬৮ সালে জন্ম গ্রহণ করেন। পিতা এম আবুল কাশেম ও মাতা জহুরা বেগমের পুত্র তিনি।  শিক্ষাজীবনে রাজশাহী বিশ^বিদ্যালয় থেকে উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে বিএসসি(সম্মান), এমএসসি ও পিএইচডি ডিগ্রী অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক। 

ছবি-  কলেজ পর্যায়ে জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসাবে পুরস্কার গ্রহণ করছেন ড.আব্দুর রহমান ।

 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator