close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

তারেক উল্লাহ্ চৌধুরীকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বানিয়ে প্রচার: “ঘোষণা দিইনি” কঠোর বার্তা যুবদল নেতার..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
তারেক উল্লাহ্ চৌধুরী বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের প্রতীক ধানের শীষের বিজয় নিশ্চিত করাই ছিল তাঁর ও নেতাকর্মীদের মূল লক্ষ্য।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের নাম ব্যবহার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বক্তব্য দিয়েছেন ভালুকা যুবদলের নেতা তারেক উল্লাহ্ চৌধুরী।

তিনি বর্তমানে ভালুকা উপজেলা যুবদলের সভাপতি এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল-এর সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
রোববার (১৬ ফ্রেবুয়ারী) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ভালুকা উপজেলা বিএনপি নামের একটি ফেসবুক আইডি থেকে তাকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি স্পষ্টভাবে জানান, এখন পর্যন্ত কোনো সমাবেশ, বৈঠক কিংবা ব্যক্তিগত আড্ডায়ও তিনি উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেননি।

তারেক উল্লাহ্ চৌধুরী বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের প্রতীক ধানের শীষের বিজয় নিশ্চিত করাই ছিল তাঁর ও নেতাকর্মীদের মূল লক্ষ্য। এই মুহূর্তে দলীয় শৃঙ্খলা ও চেইন অব কমান্ড মেনে চলাই সবার দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, এখনও নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়নি; এমন প্রেক্ষাপটে উপজেলা নির্বাচন নিয়ে আগাম আলোচনা বা প্রচারণা যুক্তিসঙ্গত নয়।
তিনি বিশেষভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভালুকা উপজেলা শাখাকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার অনুরোধ জানান। একই সঙ্গে নিজের অনুসারীদের উদ্দেশে বলেন, তাঁকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার করা বা এ-সংক্রান্ত মন্তব্য করা থেকে বিরত থাকতে।

বার্তার শেষাংশে তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

没有找到评论


News Card Generator