close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের আখেরী গণমিছিল..

রিমন হোসেন avatar   
রিমন হোসেন
স্টাফ রিপোর্টার: রিমন হোসেন 

টাঙ্গাইল-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নির্বাচনী আখেরী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। হরিণ প্রতীকের এই মি..

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে শহীদ স্মৃতি পৌরউদ্যান থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌরউদ্যানে এসে এক সমাবেশে মিলিত হয়। আখেরী মিছিল উপলক্ষে পৌরউদ্যান ও আশপাশের এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। মিছিলে টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। তারা হাতে হরিণ প্রতীকের প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করে ফরহাদ ইকবালের প্রতি সমর্থন জানান।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন,টাঙ্গাইলবাসীর ভালোবাসা ও সমর্থনে আমি অভিভূত। সারা টাঙ্গাইল থেকে আপনারা আখেরী মিছিলে অংশ নিয়েছেন—এ জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

তিনি আরও বলেন,আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে টাঙ্গাইলকে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারমুক্ত একটি শান্তিপূর্ণ শহর হিসেবে গড়ে তুলবো, ইনশাআল্লাহ।

এসময় তিনি অভিযোগ করে বলেন, একটি স্বার্থান্বেষী পক্ষ বহিরাগতদের টাঙ্গাইলে প্রবেশ করিয়ে ভোটের পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে প্রশাসনকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।

ফরহাদ ইকবাল বলেন, আমার নেতাকর্মীদের নানাভাবে ভয়ভীতি ও হয়রানি করা হচ্ছে। তবে কেউ ভয় পাবেন না। আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমেই জনগণ এসব অপশক্তির জবাব দেবে।

সমাবেশে উপস্থিত ছিলেন শহর বিএনপির সাবেক সভাপতি মেহেদী হাসান আলীমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে টাঙ্গাইলের বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল এসে পৌরউদ্যানে সমবেত হয়, যা আখেরী গণমিছিলকে আরও প্রাণবন্ত করে তোলে।

نظری یافت نشد


News Card Generator