স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী–এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেছেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার লিয়াকত আলী।
সাংবাদিক সম্মেলনে ইঞ্জিনিয়ার লিয়াকত আলী দাবি করেন, আব্দুল লতিফ সিদ্দিকী একজন ওয়ারেন্টভুক্ত আসামি। এমন অবস্থায় তার প্রকাশ্য নির্বাচনী কর্মকাণ্ড আইন ও নির্বাচনী বিধিমালার পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি।।তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি নির্বাচনকে প্রভাবিত করতে পারে। এ কারণে পুলিশ প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপ কামনা করেন জাতীয় পার্টির এই প্রার্থী।
এ সময় তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় ভূমিকার ওপর জোর দেন।।ঘটনাটি নিয়ে টাঙ্গাইলের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
টাঙ্গাইল–৪ (কালিহাতী) আসনে নির্বাচনী উত্তাপ চরমে।
Ingen kommentarer fundet



















