close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

টাঙ্গাইল ঘাটাইলে মোবাইল কোর্টসহ রাত্রিকালীন মহড়া চলমান

রিমন হোসেন avatar   
রিমন হোসেন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে টাঙ্গাইলের ঘাটাইলে সরব রয়েছে প্রশাসন।..

 

স্টাফ রিপোর্টার: রিমন হোসেন 

 এরই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিয়মিত মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা সহ রাত্রিকালীন মহড়া হচ্ছে।

​নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা রোধে এ বিশেষ অভিযান পরিচালনা করছেন ঘাটাইলের সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
বিশেষ করে রাত্রিকালীন সময়ে বিভিন্ন অন্যায় চলে থাকে, সেক্ষেত্রে সজাগ থেকে প্রতিটি জনবহুল একালায় এ মহড়া চালু করা হচ্ছে। সাধারণ জনগণের মাঝে স্বস্তি ফিরাতে এ মহড়া, যাতে ভয়ভীতিহীন ভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারে। এমনকি কোন অন্যায় এবং আচরণবিধি ভঙ্গের জন্য শাস্তির আয়োতায় আনা হচ্ছে।
সম্প্রতি উপজেলার লোকেরপাড়া এবং দিগড় ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র ও আশপাশের এলাকা পরিদর্শন করে ভ্রাম্যমাণ আদালত। পরিদর্শনকালে ভোটার ও সংশ্লিষ্টদের সাথে কথা বলার পাশাপাশি নির্বাচনী বিধিমালা যথাযথভাবে মেনে চলা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হয়।

​প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে তারা বদ্ধপরিকর। নির্বাচনের দিন পর্যন্ত শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ ধরনের অভিযান ও তদারকি নিয়মিত অব্যাহত থাকবে।

没有找到评论


News Card Generator