close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে ধানের শীষের প্রার্থী রবিউল আউয়াল লাভলুর বিশাল জয়..

Md.Shamimul Haque avatar   
Md.Shamimul Haque
বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোঃ রবিউল আওয়াল লাভলু।..

 


প্রতিনিধি ঃনাগরপুর,টাঙ্গাইল 
মো.শামীমুল হক চাতক


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোঃ রবিউল আওয়াল লাভলু। ১২ ফেব্রুয়ারি ২০২৬ রোববার রাতে টাঙ্গাইল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শরীফা হক স্বাক্ষরিত চূড়ান্ত ফলাফল বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, এ আসনের মোট ১৫৫টি কেন্দ্রের (পোস্টাল ভোটসহ) সবকটির ফলাফল পাওয়া গেছে। এতে বিএনপি প্রার্থী মোঃ রবিউল আওয়াল লাভলু ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১,৫০,৯৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এ.কে.এম. আব্দুল হামিদ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৯১,৯১৪ ভোট। বিজয়ী প্রার্থীর সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বীর ভোটের ব্যবধান ৫৯,০৩৮।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশর মোঃ আখিনুর মিয়া (হাতপাখা) ১২,০৬৮ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী মোঃ জুয়েল সরকার (হরিণ) ১৫,১৬১ ভোট, জাতীয় পার্টি-জেপির তারেক শামস খান (বাইসাইকেল) ৩,৪৮৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ আশরাফুল ইসলাম (মোরগ) ২,৯৯৬ ভোট এবং জাতীয় পার্টির মোহাম্মদ মামুনুর রহিম (লাঙ্গল) ১,১৬৬ ভোট পেয়েছেন।
টাঙ্গাইল-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৪,৬৮,০৭৬ জন। এর মধ্যে মোট ২,৮৩,৪৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ২,৭৭,৭৪৬টি এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ৫,৭২৫টি। নির্বাচনী এলাকায় প্রদত্ত ভোটের গড় হার ৬০.৫৬ শতাংশ।
রিটার্নিং অফিসারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নির্বাচনী এলাকার কোনো কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত বা বন্ধ ঘোষণা করতে হয়নি। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
বিজয় ঘোষণা হওয়ার পর থেকেই নাগরপুর ও দেলদুয়ার উপজেলার নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু এ বিজয়কে গণতন্ত্রকামী মানুষের বিজয় হিসেবে অভিহিত করেছেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator