টাঙ্গাইল-৬ এ ধানের শীষের বিশাল জয়: বিপুল ভোটে এমপি লাভলু, জামানত হারালেন পাঁচ প্রার্থী..

MD SHIPON RANA avatar   
MD SHIPON RANA
টাঙ্গাইল-৬ এ ধানের শীষের বিশাল জয়: বিপুল ভোটে এমপি লাভলু, জামানত হারালেন পাঁচ প্রার্থী..

 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোঃ রবিউল আওয়াল লাভলু। ১২ ফেব্রুয়ারি ২০২৬ রোববার রাতে টাঙ্গাইল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শরীফা হক স্বাক্ষরিত চূড়ান্ত ফলাফল বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, আসনের মোট ১৫৫টি কেন্দ্রের (পোস্টাল ভোটসহ) সবকটির ফলাফল পাওয়া গেছে। এতে ধানের শীষ প্রতীক নিয়ে মোঃ রবিউল আওয়াল লাভলু পেয়েছেন ১,৫০,৯৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা: এ.কে.এম. আব্দুল হামিদ (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯১,৯১৪ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৫৯,০৩৮।
অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আখিনুর মিয়া (হাতপাখা) ১২,০৬৮ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। স্বতন্ত্র প্রার্থী মোঃ জুয়েল সরকার (হরিণ) পেয়েছেন ১৫,১৬১ ভোট, জাতীয় পার্টি-জেপির তারেক শামস খান (বাইসাইকেল) ৩,৪৮৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ আশরাফুল ইসলাম (মোরগ) ২,৯৯৬ ভোট এবং জাতীয় পার্টির মোহাম্মদ মামুনুর রহিম (লাঙ্গল) পেয়েছেন ১,১৬৬ ভোট।

১৩৫, টাঙ্গাইল-৬ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪,৬৮,০৭৬ জন। এর মধ্যে ২,৮৩,৪৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বৈধ ভোটের সংখ্যা ২,৭৭,৭৪৬টি এবং বাতিল ভোট ৫,৭২৫টি। নির্বাচনী এলাকায় ভোটের গড় হার ছিল ৬০.৫৬ শতাংশ।
রিটার্নিং অফিসারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কোনো কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত বা বন্ধ করতে হয়নি এবং শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

বিজয় ঘোষণার পর থেকেই নাগরপুর ও দেলদুয়ার উপজেলার নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু এই বিজয়কে গণতন্ত্রকামী মানুষের বিজয় হিসেবে উল্লেখ করেছেন।

Inga kommentarer hittades


News Card Generator