তালোড়া কবিতা সংসদের সাধারণ সম্পাদক মোমিন ইসলাম শাওন এর ঈদের শুভেচ্ছা ..

Sushanto Malakar avatar   
Sushanto Malakar
সুশান্ত মালাকার স্টাফ রিপোর্টারঃ 

 

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভা সহ দেশ বাসির সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন 
তালোড়া বন্দর নগর কবিতা সংসদের সাধারণ সম্পাদক ও ভোরের শিশির সাহিত্যে পত্রিকার সম্পাদক কবি মোমিন ইসলাম শাওন । তিনি বলেন, "ঈদুল ফিতরের এই শুভ মুহূর্তে, বগুড়া দুপচাঁচিয়া উপজেলার  তালোড়া বন্দর নগর কবিতা সংসদের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা। আশা করি, ঈদের আনন্দ ও খুশি আমাদের সবার জীবনে নিয়ে আসুক শান্তি, মিলন ও সৌহার্দ্যের বার্তা।"
কবি মোমিন ইসলাম শাওন আরও বলেন, "এই ঈদ আমাদের সবার জন্য হোক আনন্দ ও শান্তির উৎসব। আমরা যেন ঈদের এই সুন্দর মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখতে পারি এবং আমাদের জীবনে আরও বেশি করে ভালোবাসা ও মিলনের বন্ধন তৈরি করতে পারি।"
তালোড়া বন্দর নগর কবিতা সংসদের পক্ষ থেকে সকলকে ঈদ মোবারক জানানো হয়েছে।

Nenhum comentário encontrado


News Card Generator