পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভা সহ দেশ বাসির সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন
তালোড়া বন্দর নগর কবিতা সংসদের সাধারণ সম্পাদক ও ভোরের শিশির সাহিত্যে পত্রিকার সম্পাদক কবি মোমিন ইসলাম শাওন । তিনি বলেন, "ঈদুল ফিতরের এই শুভ মুহূর্তে, বগুড়া দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বন্দর নগর কবিতা সংসদের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা। আশা করি, ঈদের আনন্দ ও খুশি আমাদের সবার জীবনে নিয়ে আসুক শান্তি, মিলন ও সৌহার্দ্যের বার্তা।"
কবি মোমিন ইসলাম শাওন আরও বলেন, "এই ঈদ আমাদের সবার জন্য হোক আনন্দ ও শান্তির উৎসব। আমরা যেন ঈদের এই সুন্দর মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখতে পারি এবং আমাদের জীবনে আরও বেশি করে ভালোবাসা ও মিলনের বন্ধন তৈরি করতে পারি।"
তালোড়া বন্দর নগর কবিতা সংসদের পক্ষ থেকে সকলকে ঈদ মোবারক জানানো হয়েছে।



















