close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

তালা, পাটকেলঘাটা, কলারোয়া ও পৌরসভাকে আধুনিকভাবে গড়ে তোলা হবে- হাবিব ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নে বিএনপির উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত..
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: 
 
সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নে বিএনপির উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।  
 
মঙ্গলবার বিকেলে ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য বর্তমান ধানের শীষের প্রার্থী  হাবিবুল ইসলাম হাবিব।  
 
হাবিব তার বক্তব্যে বলেন, নির্বাচিত হলে তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করবেন। তিনি প্রতিশ্রুতি দেন, তালা, পাটকেলঘাটা ও কলারোয়া থানা ও পৌরসভাকে আধুনিকভাবে গড়ে তোলা হবে। এছাড়া বিএনপি ক্ষমতায় গেলে মধ্য ও নিম্নবিত্ত পরিবারের নারী প্রধানদের জন্য বিশেষ ফ্যামিলি কার্ড চালু করা হবে এবং কৃষকদের ভাতা প্রদান করা হবে।  
 
সভায় সভাপতিত্ব করেন ইসলামকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী সুলতান আহম্মেদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আনিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।  
 
জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
 
সমগ্র নির্বাচনী এ জনসভায় সঞ্চলনায় ছিলেন ইসলামকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আনিছুজ্জামান আনিচ।
Không có bình luận nào được tìm thấy


News Card Generator