close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সুপরিকল্পিতভাবে হারানো হয়েছে, অভিযোগ এলডিপি সভাপতি কর্নেল অলির..

আব্দুল্লাহ আল মামুন avatar   
আব্দুল্লাহ আল মামুন
পরাজিত আমি নই, জনগণ হয়েছে’ কর্নেল অলি বলেন, ‘‘দেড় হাজার ভোটে পরাজিত হয়েছি, এটা সুপরিকল্পিতভাবে অত্যন্ত সূক্ষ্মভাবে করা হয়েছে। প্রকৃতপক্ষে আমি পরাজিত হইনি..

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে ভোট কারচুপির গুরুতর অভিযোগ তুলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। তিনি দাবি করেছেন, তাকে সুপরিকল্পিত এবং সূক্ষ্ম কারচুপির মাধ্যমে মাত্র দেড় হাজার ভোটের ব্যবধানে পরাজিত দেখানো হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচনের ফলাফল পরবর্তী এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

‘পরাজিত আমি নই, জনগণ হয়েছে’ কর্নেল অলি বলেন, ‘‘দেড় হাজার ভোটে পরাজিত হয়েছি, এটা সুপরিকল্পিতভাবে অত্যন্ত সূক্ষ্মভাবে করা হয়েছে। প্রকৃতপক্ষে আমি পরাজিত হইনি, পরাজিত হয়েছে আমার নির্বাচনী এলাকার জনগণ।’’

জনসেবা ও শান্তির আহ্বান পরাজয় সত্ত্বেও জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, ‘‘আমি সারাজীবন মানুষের খেদমত করেছি। আমার এই খেদমত মরণ পর্যন্ত অব্যাহত থাকবে। নির্বাচনে জিতলাম কি জিতলাম না, তাতে কিছু আসে যায় না। আমার পরিবার ও আমি সদা সর্বদাই জনগণের সেবায় নিয়োজিত থাকব।’’

বক্তব্যের শেষে তিনি দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে বিশৃঙ্খলা পরিহার করার আহ্বান জানান এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দেন। তিনি বলেন, ‘‘উশৃঙ্খলতা পরিহার করুন এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকুন।’’

Nema komentara


News Card Generator