আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষের প্রার্থী লায়ন আসলাম চৌধুরীর সমর্থনে সৈয়দপুর ইউনিয়নে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) ইউনিয়নের শেখেরহাট হাই স্কুল মাঠে আয়োজিত এ সমাবেশে ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য-সচিব এডভোকেট আইনুল কামালের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাজী আবু তাহের।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন আসলাম চৌধুরীর সহধর্মিণী নাজনিন মওলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসলাম চৌধুরীর ছোট ভাই আমজাদ চৌধুরী, আসলাম চৌধুরীর ভাতিজি ও সৈয়দপুরের পুত্রবধূ নিলুফা চৌধুরী, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক গাজী সুজা উদ্দিন, সদস্য সচিব মো. মোরছালিন, উপজেলা বিএনপি সদস্য জহুরুল ইসলাম জহুর, বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুর, ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বারী, পৌর বিএনপি সাবেক সভাপতি ইউছুপ নিজামী, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক ফেরদৌস আহম্মেদ মুন্নাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
প্রধান অতিথির বক্তব্যে নাজনিন মওলা বলেন, “আপনাদের প্রিয় নেতা লায়ন আসলাম চৌধুরী ঢাকায় অবস্থান করায় আজকের জনসভায় উপস্থিত থাকতে পারেননি। তিনি আপনাদের প্রতি আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন।” তিনি আরও বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে লায়ন আসলাম চৌধুরীকে বিজয়ী করে আপনাদের সেবা করার সুযোগ দিন।”
বিশেষ অতিথির বক্তব্যে আমজাদ চৌধুরী ও নিলুফা চৌধুরী লায়ন আসলাম চৌধুরীর পক্ষে সকলের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।



















