close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টাঙ্গাইল জেলা পুলিশের ব্রিফিং..

রিমন হোসেন avatar   
রিমন হোসেন
স্টাফ রিপোর্টার: রিমন হোসেন 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নির্বাচন ডিউটিতে নিয়োজিত সকল পুলিশ অফিসার ও ফোর্সদের নিয়ে একটি নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।..

সোমবার (৯ ফেব্রুয়ারী) টাঙ্গাইল জেলা পুলিশ বিভাগের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। ব্রিফিংয়ে পুলিশ সুপার নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করেন এবং ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন।

এ সময় তিনি সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠ, শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে তাদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।

পাশাপাশি তিনি আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচনী কার্যক্রমে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরেন।

উক্ত ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রবিউল ইসলাম (পিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আদিবুল ইসলাম (পিপিএম-সেবা), সকল সার্কেল অফিসারসহ নির্বাচন ডিউটিতে নিয়োজিত সকল পুলিশ অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Aucun commentaire trouvé


News Card Generator