সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন  ফারহানা চৌধুরী বেবী। ..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এনপির  সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন  ফারহানা চৌধুরী বেবী। 

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় এই নেত্রী সংরক্ষিত আসনে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন।

পারিবারিকভাবে তিনি রাজনৈতিক ঐতিহ্যের ধারক। তিনি ভালুকা আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আমানউল্লাহ চৌধুরীর  কন্যা। তার পিতার রাজনৈতিক আদর্শ ও জনসম্পৃক্ততার ধারাবাহিকতায় তিনি জনগণের সেবা করতে চান বলে জানিয়েছেন। মাতা হলেন মরহুমা রাহিজা খানম ঝুনু (২১শে পদকপ্রাপ্ত) সিনিয়র সহ সভাপতি জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটি। দাদা ছিলেন  মরহুম আফতাব উদ্দিন চৌধুরী চাঁন মিয়া জমিদার।

আধুনিক ভালুকার রূপকার।

সাবেক এম,এন,এ পাকিস্তান জাতীয় পরিষদ, 

সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয় সংসদ। ফারহানা চৌধুরী বেবী মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের প্রস্তুতি শুরু করেছেন। সংশ্লিষ্ট মহলে তার প্রার্থিতা নিয়ে ইতোমধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।

Geen reacties gevonden


News Card Generator