সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন রামপালের মেয়ে শারমিন সুলতানা রুমা..

আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি avatar   
আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি
****
 বাগেরহাট প্রতিনিধি
রাজধানীর নয়াপল্টনে অবস্থিত দলীয় কেন্দ্রীয় কার্যালয় থেকে মহান জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা। শুক্রবার (১০ এপ্রিল) দুপুর প্রায় ২টায় তিনি দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তার এ উদ্যোগকে স্বাগত জানান। শারমিন সুলতানা রুমা দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হিসেবে তিনি সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তৃণমূল পর্যায়ে তার সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের কারণে তিনি ইতোমধ্যেই নেতাকর্মীদের মধ্যে আস্থা অর্জন করেছেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন, “দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন প্রদান করে, তাহলে আমি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, নারীর ক্ষমতায়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই।” দলীয় সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য সম্ভাব্য প্রার্থীদের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হবে।
উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনগুলোতে দলীয় মনোনয়নের ভিত্তিতে সংসদ সদস্য নির্বাচিত হয়ে থাকেন, যা দেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
Комментариев нет


News Card Generator