close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

স্কটিশদের পর আরেকটি দ্বি-শতাধিক স্কোরের মাধ্যমে সহজ জয় দিয়ে শুরু মার্করামের দলের।....

Bakhtiar S. avatar   
Bakhtiar S.
টি-২০ বিশ্বকাপ ক্রিকেট ২০২৬-এর ৯ম ম্যাচ। প্রতিপক্ষ শক্ত গ্রুপ 'ডি'-এর দঃ আফ্রিকা বনাম কানাডা। এই গ্রুপের ১ম ম্যাচে নিউজিল্যান্ড হারায় আফগানদের।....

২০ দলের মধ্য থেকে সেরা ৮-এ যাওয়ার লড়াইয়ে গতকাল (৯ ফেব্রুঃ) আহমেদাবাদে (বাংলাদেশ সময়) সন্ধ্যা ৭:৩০-এ শুরু হয় এই ম্যাচ। উভয় দলেরই এটা ১ম ম্যাচ এবারের টুর্নামেন্টে। টসে জয়ী হয়ে কানাডা প্রথমে ফিল্ডিং নেয়। 

দক্ষিন আফ্রিকার দুই ওপেনার মোটামুটি উড়ন্ত সূচনাই এনে দেন দলকে। পাওয়ার প্লে-তে (৬ ওভারে) তারা স্কোরবোর্ডে সংগ্রহ করেন ৬৬। দলীয় ৭০ রানে ওপেনিং জুটি বিচ্ছিন্ন হয়। প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামের ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৫৯ রান ৩২ বল থেকে ১০ টি চার ও ১টি ছয় সহ। এটা তার ১২ তম টি-২০ ফিফটি। 

দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯* রান আসে ২৩ বলে 'দ্য কিলার' খ্যাত ডেভিড মিলারের উইলো থেকে। তার ইনিংসে ছিল ১টি চার ও ৩টি ওভার বাউন্ডারি। নির্ধারিত ২০ ওভার শেষে দঃ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ২১৩/৪। কানাডার আনশ্ প্যাটেল ৩টি উইকেট পান ৩১ রান দিয়ে।

কানাডা দল লক্ষ্য তাড়া করতে নেমে নাবনিত ধালিওয়ালের ৬৪ (৪৯) রানের ওপর ভর করে নির্ধারিত ওভার শেষে ১৫৬/৮ রান করতে সক্ষম হয়। প্রোটিয়া দলের লুঙ্গি এনগিডি ৪টি উইকেট নেন ৩১ রানের বিনিময়ে এবং মার্কো ইয়ানসেন ২ উইকেট পান ৩০ রান দিয়ে। 

৫৭ রানে মোটামুটি অনায়াসেই ম্যাচটি জিতে নেয় দঃ আফ্রিকা। ম্যাচসেরা নির্বাচিত হন ডানহাতি পেসার এনগিডি তার ৪-০-৩১-৪ বোলিংয়ের জন্য। 

 

[তথ্যঃ গুগল এবং ক্রিকবাজ।]

Nenhum comentário encontrado


News Card Generator