সীতাকুণ্ডে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড..

M. JAMSHED ALAM avatar   
M. JAMSHED ALAM
সীতাকুণ্ডে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড..
সীতাকুণ্ডে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড..
সীতাকুণ্ডে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

সীতাকুণ্ডে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

এম জামশেদ আলম, সীতাকুণ্ড প্রতিনিধি :

০২ মে শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের দক্ষিণ মাহমুদাবাদ এবং কুমিরা ইউনিয়নের মাজার গেইট রেলওয়ে কলোনী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। অভিযানে সহযোগিতা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, চট্টগ্রামের উপ-পরিদর্শক মোঃ আবদুর রশিদ।
অভিযান চলাকালে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তিনজনকে ভিন্ন ভিন্ন দণ্ড প্রদান করা হয়—
• মোঃ আমিনুল ইসলাম (পিতা: মৃত গোলাম সোবহান), গ্রাম: দক্ষিণ মাহমুদাবাদ, বাড়বকুণ্ড — ১,০০০ টাকা অর্থদণ্ড ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড।
• মোঃ আকরাম হোসেন (পিতা: নুর নবী) — ৫০০ টাকা অর্থদণ্ড ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড।
• মোঃ ইমন (পিতা: শাহ আলম), গ্রাম: রেলওয়ে কলোনী, মাজার গেইট, বড়কুমিরা — ৫০০ টাকা অর্থদণ্ড ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড।
অভিযান সম্পর্কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। মাদক কেনাবেচা ও সেবনের সত্যতা পাওয়ায় তিনজনকে ভিন্ন ভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

没有找到评论


News Card Generator