close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সীতাকুণ্ডে ছাত্রদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ, এলাকায় উত্তেজনা..

MOHAMMAD JAMSHED ALAM avatar   
MOHAMMAD JAMSHED ALAM
সীতাকুণ্ডে ছাত্রদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ, এলাকায় উত্তেজনা
সীতাকুণ্ডে ছাত্রদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ, এলাকায় উত্তেজনা
 
মোহাম্মদ জাম‌শেদ আলম,
সীতাকুণ্ড প্রতি‌নি‌ধি :
 
সীতাকুণ্ড উপজেলার ১ নং সৈয়দপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. নাজিম উদ্দিনের বসতঘরে শুক্রবার (৬ ফেব্রুয়ারী) রাতের আঁধারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অজ্ঞাত দুষ্কৃতিকারীরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আগুনে ঘরের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ মালামাল আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
 
এ বিষয়ে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. নাজিম উদ্দিন বলেন, গত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে কে বা কারা ঘরের জানালা দিয়ে ঘ‌রের ম‌ধ্যে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি দ্রুত টের পেয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলকভাবে কম হয়েছে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি বুঝতে পারছেন না।
 
তিনি আরও বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন তিনি।
Keine Kommentare gefunden


News Card Generator