সীতাকুণ্ডে আবাসিক ভবনে বিপুল গ্যাস সিলিন্ডার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
এম জামশেদ আলম,
সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় আবাসিক ভবনে ঝুঁকিপূর্ণভাবে বিপুল পরিমাণ এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
চট্টগ্রাম জেলা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এ ঘটনা উদঘাটিত হয়।
বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টায় উপজেলার বড় কুমিরা ঘাটঘর এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলাম। এ সময় সীতাকুণ্ড মডেল থানা পুলিশের একটি টিম ও এনএসআই প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অভিযানে দেখা যায়, “মেসার্স ইউনুস এন্টারপ্রাইজ” নামে একটি প্রতিষ্ঠানের অনুমোদন ছিল সর্বোচ্চ ৪০টি গ্যাস সিলিন্ডার সংরক্ষণের। তবে একটি আবাসিক ভবনের নিচতলায় অবৈধভাবে প্রায় এক হাজারেরও বেশি গ্যাস সিলিন্ডার ঝুঁকিপূর্ণভাবে মজুদ রাখা হয়েছিল, যা স্থানীয়দের জন্য বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক মোঃ সিরাজুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম জানান, গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অনুমোদনবিহীনভাবে বিপুল পরিমাণ সিলিন্ডার মজুদের সত্যতা পাওয়া যায়। জননিরাপত্তা বিবেচনায় আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে সকল সিলিন্ডার সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের ঝুঁকিপূর্ণ ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
সরাসরি কেনাকাটা করুন
স্ক্যানার লিগাল প্রিন্টার স...
৳১০,০০০
কোনো রিভিউ নেই
চুইঝাল গাছের চারা
৳১৩০
৫.০ (১ রিভিউ)
বিশ্বের অন্যতম দ্রুতগতির ও ...
৳১০০
কোনো রিভিউ নেই
টেবিল ঘড়ি
৳৩,০০০
কোনো রিভিউ নেই
Galaxy TAB A11+
৳২৭,৫০০
কোনো রিভিউ নেই
Galaxy Tab A11
৳১৬,৫০০
কোনো রিভিউ নেই
Casio Youth World Time AE-1...
৳৫,৫০০
কোনো রিভিউ নেই
Xiaomi OiDiRe Multifunction...
৳৪,৮৯০
কোনো রিভিউ নেই
Rose Design 8 pcs King Size...
৳১,৬৯০
কোনো রিভিউ নেই
Unstitched 3 Piece Embroide...
৳২,৪৮০
কোনো রিভিউ নেই
সম্পর্কিত খবরসমূহ (Related News)
সম্পর্কিত ভিডিও (Related Videos)
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট