সীতাকুণ্ড উপজেলা বিএনপির পাঁচ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা..

MOHAMMAD JAMSHED ALAM avatar   
MOHAMMAD JAMSHED ALAM
সীতাকুণ্ড উপজেলা বিএনপির পাঁচ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা
সীতাকুণ্ড উপজেলা বিএনপির পাঁচ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা
 
এম জামশেদ আলম, 
সীতাকুণ্ড প্রতিনিধি:
 
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা উপজেলা বিএনপির পুরোনো কমিটি বিলুপ্ত করে পাঁচ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে লায়ন আসলাম চৌধুরীর বাসভবনে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড থেকে নির্বাচিত সংসদ সদস্য, বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী। তিনি বলেন, দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ পুনর্গঠন করা হয়েছে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
ঘোষিত ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে রয়েছেন—
আহ্বায়ক: ডা. কমল কদর
যুগ্ম আহ্বায়ক: জহুরুল আলম জহুর ও মো. সালামত উল্লাহ
সদস্যসচিব: মো. মোরছালিন
যুগ্ম সদস্যসচিব: ফজলুল করিম চৌধুরী
দলীয় নির্দেশনা অনুযায়ী, নতুন আহ্বায়ক কমিটিকে আগামী ৯০–১২০ দিনের মধ্যে সম্মেলনের আয়োজন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করতে প্রয়োজনীয় সাংগঠনিক কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া উপজেলা পুনর্গঠনের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর ১ নম্বর সৈয়দপুর থেকে ৭ নম্বর কুমিরা ইউনিয়ন পর্যন্ত সব ইউনিয়ন কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি গঠন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, সদস্যসচিব কাজী মহিউদ্দিন, বিএনপি নেতা জহুরুল ইসলাম জহুর, মো. মোরছালিন, ফজলুল করিম চৌধুরী, মো. সালামত উল্লাহসহ সকল ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
No comments found


News Card Generator