সীতাকুণ্ড "ছাত্রদল ফোরামের" উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
এম জামশেদ আলম
সীতাকুণ্ড প্রতিনিধি:
সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করা সাবেক ছাত্রদল নেতাদের উদ্যোগে সংগঠন “সীতাকুণ্ড ছাত্রদল ফোরাম” এর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৪টায় সীতাকুণ্ড উত্তর বাজারস্থ রাজবাড়ী রেস্তোরাঁয় আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক গাজী সুজা উদ্দীন।
সংগঠনের সভাপতি এস.এম. তোফায়েল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজমল হোসেন হিরোর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি এস.এম. ফোরকার আবু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী।
এ সময় আরও বক্তব্য দেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মহিনউদ্দিন, সালাউদ্দিন সোহাগ, মো. আলী আকবর বাহার, ইকবাল হোসেন বাপ্পি, আবুল মনছুর, আইয়ুব আলী, আলী হোসেন মানিক, সাইফুল ইসলাম, মো. বেলাল উদ্দিনসহ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সীতাকুণ্ডে বিএনপির রাজনীতিতে ছাত্রদলের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্রদলের রাজনীতি থেকে উঠে এসে অনেক নেতা বর্তমানে উপজেলা, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালন করছেন। আন্দোলন-সংগ্রাম, স্থানীয় ও জাতীয় নির্বাচনে ভোট সংগ্রহসহ দলীয় বিভিন্ন কার্যক্রমে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তারা আরও বলেন, অতীতে ছাত্রদল সুসংগঠিত ছিল এবং নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হতো। তবে বর্তমানে অনেক সাবেক ছাত্রদল নেতা অবহেলা ও নানা প্রতিকূলতার মুখোমুখি হচ্ছেন। তবুও দলের দুর্দিনে সাবেক ছাত্রদল নেতারাই সবার আগে এগিয়ে আসবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপজেলার সব সাবেক ছাত্রদল নেতাদের সমন্বয়ে একটি শক্তিশালী ও সুসংগঠিত ছাত্রদল ফোরাম গঠনের আহ্বান জানানো হয়।



















