close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সীতাকুণ্ড ইকোপার্কে ৭ বছরের শিশু গলা কাটা অবস্থায় উদ্ধার..

MOHAMMAD JAMSHED ALAM avatar   
MOHAMMAD JAMSHED ALAM
সীতাকুণ্ড ইকোপার্কে ৭ বছরের শিশু গলা কাটা অবস্থায় উদ্ধার

সীতাকুণ্ড ইকোপার্কে ৭ বছরের শিশু গলা কাটা অবস্থায় উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:


চট্টগ্রামের সীতাকুণ্ড ইকো-পার্কে হীরা নামের ৭ বছরের এক কন‌্যাশিশু গলা কাটা অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাকে কেউ হত্যা চেষ্টা করেছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আলতাফ হোসেন জানান, রোববার (১ মার্চ) দুপুর আনুমানিক ২:৩০ টায় আহত শিশুকে স্থানীয় লোকজন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থা সংকটাপন্ন থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) প্রেরণ করা হয়।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো: আলমগীর বিষয়‌টি নিশ্চিত করেছেন এবং পুলিশ ঘটনার তদন্ত করছে ব‌লে তি‌নি জানান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে পার্কে বেড়ানোর কথা বলে ডেকে নিয়ে জবাই করা হয়েছিল এবং সম্ভবত মৃত ভেবে ফেলে রাখা হয়েছিল।
শিশুটির পিতা নুর হোসেন, ঠিকানা মাষ্টারপাড়া, কুমিরা।

Geen reacties gevonden


News Card Generator