close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সিংড়া ইউনিয়ন ভূমি অফিসের গুরুত্বপূর্ণ নথির পাসওয়ার্ড অপরিচিত লোকের হাতে ..

Emran Prodhan avatar   
Emran Prodhan
সিংড়া ইউনিয়ন ভূমি অফিসের গুরুত্বপূর্ণ নথির পাসওয়ার্ড অপরিচিত লোকের হাতে 

 

ইমরান প্রধান 

দিনাজপুর (ঘোড়াঘাট) প্রতিনিধিঃ

 

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী তহশীলদারের চেয়ারে বসে তাঁরই ব্যবহৃত কম্পিউটারে গোপনীয়ভাবে কাজ করছেন জনৈক নারায়ণ নামের অপরিচিত এক ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে অনুসন্ধানে দেখা যায়, ১৯ জানুয়ারী বিকাল ৪ ঘটিকার সময় নারায়ন নামের ঐ ব্যক্তি তহশীল অফিসে সকলের অনুপস্থিতিতে কম্পিউটারের পাসওয়ার্ড ব্যবহার করে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সংযুক্ত করছেন। 

সাংবাদিকেরা ঐ চেয়ারে বসে একাকী কম্পিউটারে কাজ করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাকে তহশীলদার কিছু দিন কাজ করার জন্য নিয়ে এসেছেন।

 

সাংবাদিকেরা তার নিয়োগ সংক্রান্ত কাগজের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি "আনঅফিসিয়ালী" কাজ করতেছি। 

তহশীলদার মোতালেব হোসেনকে মোবাইলে নারায়ণ এবং একাই অফিসে বসে কাজ করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নারায়ন আমার আত্মীয় সে ঘোড়াঘাটে ঘুরতে এসেছে। কাজের প্রমাণের ভিডিও তাকে দেখালেও তিনি তা অস্বীকার করেন।

 

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ বলেন, আমি তহশীলদারের সাথে কথা বলে আপনাকে জানাবো। পরবর্তীতে ফোনে তিনি বলেন, তহশীলদার বলেছেন নারায়ন তার আত্মীয় সে এখানে বেড়াতে এসেছে আগামীকাল চলে যাবে। 

 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানাই, ভূমি সংক্রান্ত এমন গুরুত্বপূর্ণ অফিসে এভাবে বসে কেউ কাজ করবে তা কখনোই মেনে নেওয়া যায় না। স্থানীয় অনেকেরই দাবি এ বিষয়ে তদন্ত করে কঠোরভাবে আইনি পদক্ষেপ নেওয়া হোক।

Nenhum comentário encontrado


News Card Generator