উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল উদদীন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাঘা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আহমদ তালুকদার।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পর্তুগাল যুবদলের নেতা এমদাদুল হক সপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা ইউনিয়ন বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক সেনাম উদদীন, কৃষক দলের সভাপতি হাজী আবদুল মালিক ফউর, ডাক্তার ময়না, সাবেক মেম্বার শামীম আহমদ, সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল লতিফ, বিএনপি নেতা দুলাল আহমদ, শ্রমিক দল নেতা আবদু শহীদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য জাকির হোসেন, মহানগর ছাত্রদল নেতা রাজু আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুয়েল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা শামসুল হোসেন, যুবদল নেতা জিয়া উদদীন, রিপন আহমদ, রায়হান হোসেন ও জাকির হোসেন।
এছাড়া স্থানীয় মুরব্বিয়ানদের মধ্যে উপস্থিত ছিলেন খলিল আহমদ, বাহার উদ্দিন ও রুহেল আহমদ সহ আরও অনেকে।
উঠান বৈঠকে বক্তারা বলেন, এডভোকেট এমরান আহমদ চৌধুরী এলাকার মানুষের অধিকার আদায়ে সবসময় সোচ্চার ছিলেন। আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য তারা ভোটারদের প্রতি আহ্বান জানান।
উঠান বৈঠকের আয়োজন করেন ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার আবদুল মালিক কউছর।
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
সিলেটের গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপি প্রার্থীর পক্ষে শেষ দিনের উঠান বৈঠক অনুষ্ঠিত।..
کوئی تبصرہ نہیں ملا



















