মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
এসময় ৩টি তাজা কার্তুজ, ৪৩ হাজার জাল টাকা, ৪টি বাটন মোবাইল ফোন, ১টি হাতুড়ি সহ দেশী অস্ত্র উদ্ধার করে।
২৫ নভেম্বর (মঙ্গলবার) রাত ২টার দিকে পুলিশ ও কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে লোকজন পালিয়ে যায়। পরে তল্লাশী চালিয়ে ৩টি তাজা কার্তুজ, ৪৩ হাজার জাল টাকা, ৪টি বাটন মোবাইল ফোন, ১টি হাতুড়ি সহ দেশী অস্ত্র উদ্ধার করে আইন-শৃঙ্খলা বাহিনী। পরে উদ্ধারকৃত গোলাবারুদ ও মালামাল শরণখোলা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন কোষ্টগার্ড।
শরণখোলা থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ বলেন, রাতে উদ্ধারকৃত কার্তুজ ও জাল টাকা, দেশী অস্ত্র সহ মালামাল বুঝে পেয়েছেন এবং এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।
কোস্টগার্ডের মোংলা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মামুন বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশকে সন্ত্রাসমুক্ত ও শান্তিপূর্ণ রাখতে বাংলাদেশের কোস্টগার্ডের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।