শ্রীপুর উত্তর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ফেরদৌস আলম আখঞ্জী..

স্টাফ রিপোর্টার:: avatar   
স্টাফ রিপোর্টার::
****

স্টাফ রিপোর্টার::

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শ্রীপুর উত্তর ইউনিয়নবাসীসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী৷ 

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। তিনি বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো একে অপরের পাশে দাঁড়ানো এবং সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো। তাই আসুন, আমরা সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করি এবং সামর্থ্য অনুযায়ী গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়াই।

তিনি আরও বলেন শ্রীপুর উত্তর ইউনিয়নের মানুষ সবসময়ই শান্তিপ্রিয় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে আসছে। তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই আনন্দময় মুহূর্ত সকল ভেদাভেদ ভুলে একে অপরের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

ফেরদৌস আলম আখঞ্জী বলেন, আমাদের সমাজকে এগিয়ে নিতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে একটি সুন্দর, নিরাপদ ও উন্নত সমাজ গড়ে তুলতে হবে। এই ঈদের আনন্দ সেই পথচলাকে আরও শক্তিশালী করবে বলে আমি বিশ্বাস করি। এছাড়াও তিনি  ইউনিয়নবাসীর সার্বিক কল্যাণ কামনা করে বলেন, আমি সবসময়ই আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। আপনাদের ভালোবাসা ও দোয়া আমার পথচলার প্রধান শক্তি।

Комментариев нет


News Card Generator