close

লাইক দিন পয়েন্ট জিতুন!

শ্রীনিবাসকাঠী মোহাম্মদিয়া মাদ্রাসার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত..

Md Arif Sheikh avatar   
Md Arif Sheikh
শ্রীনিবাসকাঠী মোহাম্মদিয়া মাদ্রাসার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

শ্রীনিবাসকাঠী মোহাম্মদিয়া মাদ্রাসার উদ্যোগে শিক্ষার্থীদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে মাদ্রাসার নার্সারি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের শিক্ষাগত সাফল্যের স্বীকৃতি প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেম ও শিক্ষানুরাগী মাওলানা শামসুল আরেফিন। অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা শিহাব হোসাইন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম সাহেবগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ ও স্থানীয় মুসল্লিগণ। অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং দ্বীনি ও সাধারণ শিক্ষার সমন্বয়ে আদর্শ মানুষ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষ পর্বে মাদ্রাসার নার্সারি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এ সময় অতিথিবৃন্দ মাদ্রাসার সার্বিক অগ্রগতি কামনা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

לא נמצאו הערות


News Card Generator