শ্রীমঙ্গলের সড়ক দু-র্ঘটনায় ৩জন নি-হত এবং   আ-হত আরো ৩ 

Sanjoy Malakar avatar   
Sanjoy Malakar
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল-মৌলভীবাজার আঞ্চলিক সড়কে কালাপুর এলাকায় ভয়াবহ সড়ক দু*র্ঘটনায় আব্দুল হান্নান নামের এক সিএনজি চালক এবং ২ যাত্রী সহ মোট ৩ জন নি-হত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ যাত্রী গুরুতর আহত হয়েছেন..

স্থানীয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার থেকে দ্রুতগতিতে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে শ্রীমঙ্গল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি সিএনজির মুখোমুখি সং*ঘর্ষ হয়।

সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। দু*র্ঘটনায় সিএনজি চালক আব্দুল মান্নানসহ মোট ৬ জন গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। তাৎক্ষণিকভাবে নিহত ২ জন এবং আহত ১ জানের পরিচয় সনাক্ত করা যায়নি। 

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সিএনজি চালক আব্দুল হান্নান এবং আরেক যাত্রী মারা যান। আহত আরেকজন সিলেট যাওয়ার পথে রাস্তায় মারা যান। আহতদের মধ্যে ১ জন মৌলভীবাজার সদর হাসপাতালে ও ২ জন সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয়রা জানান, অতিরিক্ত গতির কারণেই এই দু*র্ঘটনা ঘটেছে। দ্রুতগতিতে আসা মাইক্রোবাসটি সিএনজিকে সরাসরি  ধাক্কা দেয়।

এ ঘটনায় মাইক্রোবাস চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

לא נמצאו הערות


News Card Generator