শখ থেকে প্রকাশ, বুকের পাজর গান নিয়ে আলোচনায় মিহিরুল মিরাজ..

Touhid Sarkar avatar   
Touhid Sarkar
তরুণ শিল্পী মিহিরুল মিরাজ, তার প্রথম লেখা গান “বুকের পাজর” প্রকাশ করেছেন। এটি তার নিজস্ব প্রোডাকশনে নির্মিত একটি সংগীত প্রযোজনা।..

জানা যায়, গানটি প্রথমে শখের বশে লেখা হয় এবং বন্ধুদের সঙ্গে আড্ডার সময় গাওয়া হতো। পরবর্তীতে গানটি রেকর্ড করার আগ্রহ তৈরি হলে তিনি তা বাস্তবায়নের উদ্যোগ নেন। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও পরিচিতদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ায় গানটি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে গানটি প্রকাশ করা হয়। প্রকাশের পর শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

গানটি গেয়েছেন মিহিরুল মিরাজ, ভিডিও সম্পাদনা করা হয়েছে অর্কিড প্রোডাকশনের ব্যানারে। এতে অভিনয় করেছেন মিহিরুল মিরাজ, বর্ষা ইসলাম, অনামিকা আক্তার, জাহিদ হাসান ও মাসুক। গানটির পরিচালনায় ছিলেন শাহরিয়ার শুভ।

 

গান প্রসঙ্গে মিহিরুল মিরাজ বলেন, গানটি বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে লেখা। অনেক শ্রোতা গানটি শুনে তাদের নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বলে তিনি জানান।

 

তিনি আরও বলেন, বাস্তব জীবনের ঘটনা ও অনুভূতিকে গান ও অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করাই তাদের লক্ষ্য। ভবিষ্যতে অর্কিড প্রোডাকশনের ব্যানারে আরও নতুন কাজ প্রকাশের পরিকল্পনা রয়েছে।

No comments found


News Card Generator