শ্যামনগরে শহীদ অলিউল্লাহের  পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার..

Ranajit Barman avatar   
Ranajit Barman
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে শহীদ অলিউল্লাহ মোল্ল্যার পরিবারকে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ..

শ্যামনগরে শহীদ অলিউল্লাহের  পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে শহীদ অলিউল্লাহ মোল্ল্যার পরিবারকে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বুধবার (১৮ই মার্চ) বিকাল ৫টার সময় উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে শহীদ অলিউল্লাহ মোল্যার পরিবারের হাতে  প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মোঃ মমিরুজ্জামান।

এসময় উপস্তিত ছিলেন জেলা বিএনপির সদস্য সোলাইমান কবির, জেলা বিএনপির সদস্য আশেক এলাহী মুন্না, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাদেকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি প্রফেসর আবু সাইদ, কাশিমাড়ী ইউনিয়ন সভাপতি আজিজুল সরদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল হক, উপজেলা কৃষক দলের আহবায়ক গাজী নুরুজ্জামান, উপজেলা শ্রমিকদলের সাবেক সদস্য সচিব আছমত আলী সরদার, কাশিমাড়ী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন ছাত্রদল নেতা আল আমিন, আব্দুস সামাদ।
শহীদ অলিউল্লাহ মোল্যার পরিবারের পক্ষে  প্রধানমন্ত্রীর উপহার গ্রহন করেন সহধর্মিনী ছালিমা আক্তার, সাথে ছিলেন পুত্র ও কন্যা।
উপহার গ্রহন পরবর্তীতে শহীদ অলিউল্লাহ মোল্যার সহধর্মিনী ছালিমা আক্তারের পারিবারিক সুবিধা অসুবিধার বিষয়ে ড. মোঃ মনিরুজ্জামান প্রয়োজনীয় ব্যাবস্থার আশ্বাস দিয়ে বলেন ইনশাআল্লাহ আপনার পরিবারের পাশে বি,এন,পি সব সময় ছিলো আছে থাকবে।

ছবি- শ্যামনগরে শহীদ অলিউল্লাহের  পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

 

コメントがありません


News Card Generator