close

লাইক দিন পয়েন্ট জিতুন!

শ্যামনগরে সেহেরি ও ইফতারি সামগ্রী বিতরণ 

Ranajit Barman avatar   
Ranajit Barman
সাতক্ষীরা'র শ্যামনগরে ১৯০ টি পরিবারের মধ্যে সেহরি ও ইফতারি সামগ্রী  বিতরণ বিতরণ করা হয়েছে।..

শ্যামনগরে সেহেরি ও ইফতারি সামগ্রী বিতরণ 

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরা'র শ্যামনগরে ১৯০ টি পরিবারের মধ্যে সেহরি ও ইফতারি সামগ্রী  বিতরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি )  সকালে কিউএনএস একাডেমি লন্ডনের আত্মিক সহায়তায় বিকন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেনাবাহিনীর সাবেক কর্পোরাল  গোলাম সারোয়ারের বাস্তবায়নে উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের সাবিলুর রহমানের বাড়িতে  সেহেরি ও ইফতারি সামগ্রী বিতরণ করা হয়।
 অনুষ্ঠানে উদ্বোধন করেন উপজেলা জামায়াতের নায়েবে আমির জয়নগর আমিনিয়া হামিদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা গোলাম বারী।

এসময় উপস্থিত ছিলেন,অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল গফুর, কাশিমাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, মাওলানা হাবিবুল্লাহ, ডাক্তার শফিকুল ইসলাম, লিবান বিন সারোয়ার সহ বিকন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
বিকন ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম সারোয়ার বলেন, আমার উপকূলের মানুষ। কিউএনএস একাডেমি লন্ডনের আর্থিক সহযোগিতায় প্রতিবছর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে ইফতার সেহেরি ও  ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ছবি- শ্যামনগর কাশিমাড়ী ঈদ সামগ্রী বিতরণ

 

Ingen kommentarer fundet


News Card Generator