শ্যামনগরে রাধা গোবিন্দ মন্দিরে শ্রী ব্যাসপূজা স্বরণ উৎসব..

Ranajit Barman avatar   
Ranajit Barman
সাতক্ষীরার  শ্যামনগর উপজেলার গোপালপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের আয়োজনে শ্রী শ্রীমৎ সুভগ স্বামী গুরু মহারাজের ৮৬তম শুভ আর্বিভাব তিথি উপলক্ষে শ্রী ব্যাসপূজা স্বরণ উৎসব ও পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণে..

শ্যামনগরে রাধা গোবিন্দ মন্দিরে শ্রী ব্যাসপূজা স্বরণ উৎসব

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার  শ্যামনগর উপজেলার গোপালপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের আয়োজনে শ্রী শ্রীমৎ সুভগ স্বামী গুরু মহারাজের ৮৬তম শুভ আর্বিভাব তিথি উপলক্ষে শ্রী ব্যাসপূজা স্বরণ উৎসব ও পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের পুষ্পাঅভিষেক উপলক্ষে শনিবার( ৩জানুয়ারী) দিন ব্যাপী গৌরকথা,ব্যাস পূজা ও বিভিন্ন মাঙ্গলীক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক এ্যাড,সৈয়দ ইফতেখার আলী।  গোপালপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের অধ্যক্ষ শ্রী পাদ কৃষ্ণ সখা দাস ব্রক্ষ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলার সভাপতি রবীন্দ্র নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক এ্যাড.কৃষ্ণ পদ মন্ডল,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃীষ্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা সভাপতি বিষ্ণু পদ মন্ডল,প্রভাষক আব্দুল ওহাব, প্রভাষক পরিমল মন্ডল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, পুজা ফ্রন্টনেতৃবৃন্দ প্রমুখ। দিনব্যাপী অনুষ্ঠানে কীর্তন গান, ধর্মীয় আলোচনা সহ অন্যান্য অনুষ্ঠান করা হয়।    

অনুষ্ঠানে প্রায় বিভিন্ন এলাকা থেকে দুই হাজার ভক্তবৃন্দ অংশ গ্রহণ করেন এবং দুপুরে প্রসাদ গ্রহণ করেন।  

ছবি- শ্যামনগর গোপালপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে শ্রী ব্যাসপূজা স্বরণ উৎসব।  

 

Không có bình luận nào được tìm thấy


News Card Generator