শ্যামনগরে  প্রস্তাবিত সুন্দরবন দিবস পালিত

Ranajit Barman avatar   
Ranajit Barman
সাতক্ষীরার  শ্যামনগর উপজেলায় শনিবার (১৪ ফেব্রুয়ারী) সকালে সিডিও ইয়ুথ টিম ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির  (বেলা) আয়োজনে প্রস্তাবিত সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।..

শ্যামনগরে  প্রস্তাবিত সুন্দরবন দিবস পালিত

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার  শ্যামনগর উপজেলায় শনিবার (১৪ ফেব্রুয়ারী) সকালে সিডিও ইয়ুথ টিম ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির  (বেলা) আয়োজনে প্রস্তাবিত সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 র‌্যালী শেষে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে শিক্ষক রনজিৎ বর্মনের সভাপতিত্বে ও সিডিও ইয়ুথ টিমের ভলেন্টিয়ার হাফিজুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, স্বেচ্ছাসেবক আনিসুর রহমান, প্রেসক্লাব সদস্য মেহেদী হাসান মারুফ, স্বেচ্ছাসেবক রিয়াজ হোসেন, সাদিয়া পারভীন, রুবিনা পারভীন, প্রনব বিশ্বাস,ফারজানা আক্তার,নুরনাহার, সাদিয়া সুলতানা প্রমুখ। 

বক্তারা বলেন সুন্দরবন শুধু প্রাকৃতিক বন নয়। এটি উপকূলীয় জনপদের সুরক্ষার ঢাল এবং অসংখ্যা প্রাণি ও উদ্ভিদের আবাসস্থল। বক্তারা বলেন স্থানীয় জনসাধারণ, বনবিভাগ, উপজেলা প্রশাসনের সম্বন্বিত উদ্যোগে সুন্দরবনকে রক্ষা করা সম্ভব। এ জন্য জনসচেতনতাবৃদ্ধি ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ সহ সুন্দরবন সুরক্ষায় যুব সমাজকে সম্পৃক্ত করার দাবী জানান। একই সাথে সুন্দরবনের তাৎপর্য তুলে ধরে ১৪ ফেব্রুয়ারী ভালবাসা দিবসে  সুন্দরবনকে ভালবাসুন এ স্লোগানকে সামনে রেখে এদিনকে সুন্দরবন দিবস হিসাবে ঘোষণার জন্য রাস্ট্রীয় স্বীকৃতির দাবী জানান।

মানববন্ধন শেষে সিডিও ইয়ুথ টিমের সদস্যরা পশ্চিম সুন্দরবন সাতক্ষীরারেঞ্জের সহকারী বনসংরক্ষকের মাধ্যমে বিভাগীয় বনসংরক্ষকের নিকট স্বারকলিপি প্রদান করেন।

ছবি- শ্যামনগরে সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী তে মানববন্ধন।

没有找到评论


News Card Generator