শ্যামনগরে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ..

Ranajit Barman avatar   
Ranajit Barman
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ-১ মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।..

শ্যামনগরে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

 শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ-১ মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
 রবিবার (২৯ মার্চ )  উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে  উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে ও কৃষি অফিসার ওয়ালিউল ইসলামের সঞ্চালনায় উপজেলার বারটি ইউপির প্রায় দুই শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে তিল, মুগ, পাট, হলুদ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। জানা যায় উপজেলার  সকল আবাদযোগ্য এলাকার প্রকৃত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

ছবি- শ্যামনগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করছেন ইউএনও শামসুজ্জাহান কনক।

 

Walang nakitang komento


News Card Generator