শ্যামনগরে নকিপুর পাইলট বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা..

Ranajit Barman avatar   
Ranajit Barman
****

শ্যামনগরে নকিপুর পাইলট বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

রনজিৎ বর্মন  শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার(৯ এপ্রিল) অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় মিলনায়তনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী।তিনি বক্তব্যে শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষা গ্রহণ করে সরকারি পর্যায়ে ১ম শ্রেণির কর্মকর্তা পদে চাকুরী করা সহ সমাজ ও দেশ উন্নয়নে ভূমিকা রাখার আহব্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক নূর মোহাম্মদ, শিক্ষক আবু সায়াদ,বিদায়ী ছাত্রী ফারাবি, বিদায়ী ছাত্রী রাজ্ঞী মন্ডল প্রমুখ। আলোচনাশেষে  প্রধান অতিথি কেক কাটেন।

ছবি- শ্যামনগর নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান অতিথি কৃষ্ণানন্দ মুখাজী।

 

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator