শ্যামনগরে নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ

Ranajit Barman avatar   
Ranajit Barman
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মুন্সিগঞ্জ ইউপির জেলেখালী শতবর্ষী শীতলা পূজা উপলক্ষে সোমবার (২ মার্চ) সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ করা হয়।..

শ্যামনগরে নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মুন্সিগঞ্জ ইউপির জেলেখালী শতবর্ষী শীতলা পূজা উপলক্ষে সোমবার (২ মার্চ) সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ করা হয়।

 ঋষিবর মিস্ত্রীবাড়ী সংলগ্ন সার্বজনীন শ্রীশ্রী শীতলা মন্দির প্রাঙ্গনে শতবর্ষী শীতলা পূজা শেষে সন্ধ্যায় স্থানীয় যুব সম্প্রদায়ের আয়োজনে চন্দনা রানী মিস্ত্রী ও বাপন মিস্ত্রীর সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় বিভিন্ন বয়সের শিল্পীবৃন্দ।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মঞ্চস্থ বৈরাগী বাড়ীর বায়োস্কোপ নাটকে অভিনয় করেন হোমিও ডাঃ বিকাশ রঞ্জন রপ্তান, ধনঞ্জয় গাইন, শুভঙ্কর মন্ডল, দেবদাস মিস্ত্রী, মধু মন্ডল, জয়ন্ত মিস্ত্রী, উৎপল মিস্ত্রী, বাপন মিস্ত্রী, হরিদাস মিস্ত্রী, কৃষ্ণ দাস মিস্ত্রী, সুন্দরী রানী, শিশু শিল্পী মধুমিতা প্রমুখ। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন ডাঃ বিকাশ রঞ্জন রপ্তান। প্রযোজনা করেন হোমিও ডাঃ যোগেশ চন্দ্র মন্ডল ও প্রযোজনা সহযোগী রাশেদুল ইসলাম।

দীর্ঘদিন পর এলাকায় নাটকটি মঞ্চস্থ করায় সংস্কৃতিপ্রিয় দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

ছবি- শ্যামনগর জেলেখালী মঞ্চস্থ বৈরাগী বাড়ীর বায়োস্কোপ নাটকের দৃশ্য।

 

Không có bình luận nào được tìm thấy


News Card Generator