শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত

Ranajit Barman avatar   
Ranajit Barman
****

শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ “সকল ধরনের বৈষম্য বন্ধে চাই রাজনৈতিক সদইচ্ছা” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সোমবার(৩০ মার্চ) সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে নকশীকাঁথার বাস্তবায়নে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালন করা হয়।

উপজেলা নাগরিক কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জীর সভাপতিত্বে ও নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সঞ্চালনায় নাগরিক প্রকল্পের আওতায় উইক্যান ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ওসিসি কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম। 

বর্ণবাদ প্রথা, জাতিগত বৈষম্য দূরি করণ সহ অন্যান্য বিষয়ে আদিবাসী, দলিত, ঋষি, কাহার, জেলে সহ অন্যান্য সম্প্রদায়ের অংশ গ্রহণে বক্তব্য রাখেন ইউপি নাগরিক কমিটির সদস্য গোলাম হোসেন, রোজিনা পারভীন, ইউপি সদস্য বনশ্রী মন্ডল, নাজমুন নাহার শিউলী, লাকী আক্তার, মিনতী রানী, ভারতী মুন্ডা প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প প্রতিনিধি তপন কর্মকার।

ছবি- শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত।

 

Tidak ada komentar yang ditemukan


News Card Generator