শ্যামনগরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

Ranajit Barman avatar   
Ranajit Barman
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৫ মার্চ) সকালে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।..

শ্যামনগরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

শ্যামনগর (সাতক্ষীরা ) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৫ মার্চ) সকালে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তেীহিদ হাসান, উপজেলা প্রকৌশলী আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা ডাঃ জিয়াদ আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাবের সম্পাদক এস এম মোস্তফা কামাল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রমুখ।

অপরদিকে শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এ.কে.এম আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম। বক্তব্য রাখেন কলেজ একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব ড. প্রতাপ কুমার রায়, শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ আলমোকাররম বিল্লাহ, শিক্ষক পরিমল কান্তি মন্ডল, শিক্ষক আফসার আলী প্রমুখ। আলোচনাসভা শেষে দোয়া অনুষ্ঠান করা হয়।

ছবি- শ্যামনগর  গণহত্যা দিবসের আলোচনাসভা।

 

Nenhum comentário encontrado


News Card Generator