close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

শ্যামনগর  কাঁঠালবাড়ীয়া এজি বিদ্যালয়ের বালিকা ক্রিকেট দলকে ফুলের শুভেচ্ছা প্রদান..

Ranajit Barman avatar   
Ranajit Barman
রবিবার(১ ফেব্রুয়ারী) সকালে শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।..

শ্যামনগর  কাঁঠালবাড়ীয়া এজি বিদ্যালয়ের বালিকা ক্রিকেট দলকে ফুলের শুভেচ্ছা প্রদান

রনজিৎ বর্মন  শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ ৫৪তম শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাঁঠালবাড়ীয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের বালিকা ক্রিকেট দল তৃতীয় স্থান অধিকার করায়  রবিবার(১ ফেব্রুয়ারী) সকালে শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

উপজেলা পরিষদ হল রুমে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন, উপজেলা প্রকৌশলী আব্দুস সামাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, কাঁঠালবাড়ীয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজাহারুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ছাত্র প্রতিনিধি মাসুম বিল্যা প্রমুখ।

জানা যায় জানুয়ারী মাসের ৬ তারিখ থেকে বালিকা ক্রিকেট দল উপজেলা, জেলা, খুলনা বিভাগে চ্যাম্পিয়ন ও বরিশাল বিভাগকে হারিয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে  চুড়ান্ত চারটি দলের মধ্যে স্থান করে নেয়। এ পর্বে সকলে সকলের সাথে তিনটি খেলার সুযোগ পায়। কাঁঠালবাড়ীয়া এজি বিদ্যালয়ের বালিকা ক্রিকেট দল একটি খেলায় জয়লাভ করে তৃতীয় স্থান লাভ করে। বিদ্যালয়ের বালিকা ক্রিকেট দলের অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করেন দশম শ্রেণির ছাত্রী মারিয়া সুলতানা তৌহি।

ছবি- শ্যামনগর কাঁঠালবাড়ীয়া এজি বিদ্যালয়ের বালিকা ক্রিকেট দলকে ফুলেল শুভেচ্ছা প্রদান করল উপজেলা প্রশাসন।

 

Tidak ada komentar yang ditemukan


News Card Generator