শ্যামনগর গাবুরায় ৯০০ দরিদ্র প‌রিবা‌রে ব্রতীর কুরবানীর মাংস বিতরণ ..

Ranajit Barman avatar   
Ranajit Barman
শ্যামনগর গাবুরায় ৯০০ দরিদ্র প‌রিবা‌রে ব্রতীর কুরবানীর মাংস বিতরণ ..
শ্যামনগর গাবুরায় ৯০০ দরিদ্র প‌রিবা‌রে ব্রতীর কুরবানীর মাংস বিতরণ ..
****

শ্যামনগর গাবুরায় ৯০০ দরিদ্র প‌রিবা‌রে ব্রতীর কুরবানীর মাংস বিতরণ 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

 শ্যামনগর(সাতক্ষীরা )প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দূর্যোগ-কবলিত উপকূলীয় জনপদ গাবুরাতে ৯০০ দরিদ্র অসহায় প‌রিবা‌রে প‌বিত্র ঈদুল আযহা উপল‌ক্ষে ব্রতীর পক্ষ থেকে কুরবানীর মাংস বিতরণ ক‌রা হয়েছে ।

 "নর্থ আমে‌রিকান বাংলা‌দেশী ইসলা‌মিক ক‌মিউনি‌টি" না‌বিকের সহযোগিতায়  শুক্রবার (২৯মে) ব্রতীর প্রকল্প অ‌ফিস বু‌ড়ি‌গোয়া‌লিনী‌তে সকাল থে‌কে ৭‌টি গরু কুরবানী করা হয়। তাতে ৯০০ কে‌জি মাংস হয়। উক্ত মাংস শুক্রবার ও শনিবার  অনাথ এতিম, প্রতিব‌ন্ধি, বিধবা, প্রা‌ন্তিক নারী ও শিশু  প‌রিবার যারা নদীভাঙন, লবণাক্ততা আর দুর্যোগের সঙ্গে প্রতিনিয়ত লড়াই ক‌রে তা‌দের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। প্রতি প‌রিবা‌রে ১ কে‌জি ক‌রে মোট ৯০০‌টি প‌রিবা‌রে বিতরণ করা হ‌য়ে‌ছে। গাবুরার  ডুমুরিয়া, চৌদ্দরশি ঘাট, চাঁদনীমুখা বাজার, ৯নং সোরা, চকবারা ঘাটসহ দুর্গম নদীপথ ঘুরে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের সেচ্ছা‌সেবকরা। 

 কুরবানীর মাংস বিতরণকালে  উপ‌স্থিত ছিলেন গাবুরা ইউপি চেয়ারম্যান  ‌জি এম মাছুদুল আলম, ইউপি সদস্য জি এম আবিয়ার রহমান, ব্রতীর ম্যানেজার সাইফুর রহমান, সুপারভাইজার মনিরুল ইসলাম, ডাঃ সামিয়া রশিদ, স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ প্রমুখ।  

মাংস পেয়ে অসহায় প‌রিবারগু‌লোর চোখে ফুটে ওঠে আনন্দ আর কৃতজ্ঞতার হাসি। কেউ কেউ আবেগভরা কণ্ঠে বলেন, কুরবানির সময় ছাড়া আমরা মাংস খেতে পারি না।

ছবি- শ্যামনগর গাবুরায় কুরবানীর মাংস বিতরণ।  

 

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator