শিশু রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড দিল আদালত..

Estiak Ahmed Shihab avatar   
Estiak Ahmed Shihab
শিশু রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড দিল আদালত..
শিশু রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড দিল আদালত..
বাংলাদেশের রাজধানী ঢাকার পল্লবীর সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।..

 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

এর ফলে নৃশংস ঘটনার ১৯ দিনের মাথায় চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করল বিচারিক আদালত।

একই সঙ্গে আদালত সোহেল রানাকে ৫ লাখ ও তার স্ত্রীকে দুই লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে।

ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আজ এ রায় ঘোষণা করেন।

আদালতের রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবি আজিুজুর রহমান সাংবাদিকেদর বলেন, "আদালত পরিস্কারভাবে বলেছে অটোপসি রিপোর্টে চিকিৎসক বলেছেন ভিকটিম রামিসার দেহে ধর্ষণের আলামত পেয়েছেন। রায়ে আমরা সন্তুষ্ট। ট্রাইব্যুনাল অতি দ্রুততম সময়ে রায় ঘোষণা করেছেন"।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator