close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

শিশু গৃহকর্মী মোহনার নির্যাতনে জড়িতদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সভা ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
শিশু গৃহকর্মী মোহনার নির্যাতনে বিমানের এমডি শফিকুর রহমান ও তার স্ত্রীর বিচার ও জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সাতক্ষীরাতে মানববন্ধন ও প্রতিবাদ সভা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

শিশু গৃহকর্মী মোহনার নির্যাতনে বিমানের এমডি শফিকুর রহমান ও তার স্ত্রীর বিচার ও জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সাতক্ষীরাতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 


উন্নয়ন সংগঠন স্বদেশ ও আইন ওসালিশ কেন্দ্র-আসক ঢাকা এর আয়োজনে জিএফএ কনসালটিং গ্রুপ জিএমবি এইচ-এর আর্থিক সহায়তায় নাগরিকতা প্রকল্প এবং বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা,এইচআরডিএফ, সিএসও এইচ আরডি কোয়ালিশন, সাতক্ষীরা, সিএও নেটওর্য়াক সাতক্ষীরা, মানবাধিকার আইনজীবি ফোরাম সাতক্ষীরা, ইয়ুথ র্গালস গ্রুপ, সাতক্ষীরা, হেড, ক্রীসেন্ট, বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা, তারুন্যের যুব সংঘ, সিডো সহ সমমনা সকল সংগঠন সমুহের অংশগ্রহনে সাতক্ষীরার শহিদ আব্দুর রাজ্জাক পার্ক গেট, প্রেসক্লাবের সামনে শনিবার (৭ ফেব্রুয়ারী'২৬) সকাল ১০টায় গৃহকর্মী মোহনার উপর সংঘঠিত অমানবিক নির্যাতনের প্রতিবাদ ও আসামীদের দৃষ্টান্তমুলক শাস্তি সহ শিশু শ্রম বন্ধ করতে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।

স্বদেশ সংস্থার নির্বাহি মানবাধিকার কর্মী মাধব দত্ত এর সঞ্চালনায় অনষ্ঠিত কর্মসুচিতে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. আজাদ হোসেন বেলাল, শিক্ষাবিদ্ আঃ হামিদ, ভুমিহীন নেতা আঃ সামাদ, মহিলা পরিষদের সাধারন সম্পাদক জ্যোৎস্না দত্ত, হেড সংস্থার পরিচালক লুইস রানা গাইন, ক্রীসেন্ট সংস্থার পরিচালক আবুজাফর সিদ্দীকি, যুব নেতা তরিকুল ইসলাম অন্তর, হৃদয় মন্ডল, উন্নয়ন কর্মী সাকিবুর রহমান বাবলা, হাফিজা খাতুন প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শিশুটির হাতে, পায়ে, পিঠে– রুটিন মাফিক মারধরের চিহ্ন রয়েছে। কোনো আঘাত ১০ দিনের, কোনোটি ১৫ দিনের, আবার কোনোটি ২০ দিনের পুরোনো। তাকে পর্যাপ্ত খাবারও দেওয়া হয়নি। পুরোপুরি সুস্থ হতে দীর্ঘ সময় লাগবে।

পত্রিকার মাধ্যমে আমরা জেনেছি, নির্যাতনের কথা বলতে গিয়ে মোহনার কণ্ঠ বারবার আটকে আসে। চোখ নামিয়ে ফিসফিস করে সে জানায়, বাড়ির মালিকের স্ত্রী বিথীকে আমি মা বলে ডাকতাম। কিন্তু মা-ই আমাকে মারত। খুন্তি গরম করে শরীরে ছ্যাঁকা দিত। চুল টেনে ছিঁড়ে ফেলত। আমাকে স্যারের কাছে যেতে দিত না। প্রায়ই বাথরুমে আটকে রাখত। খেতে দিত না। খুব ক্ষুধা লাগলেও ভয়ে খাবার চাইতে পারতাম না। এখনও ১১ বছর পূরণ হয়নি মোহনার। মোহনা মা-হারা শিশু। বয়স যখন এক বছর, তখন সড়ক দুর্ঘটনায় মাকে হারায় সে। মেয়ের কথা ভেবেই বাবা গোলাম মোস্তফা আর বিয়ে করেননি। হোটেলে কাজ করে সংসার চালাতেন। তারা থাকতেন গাজীপুরের জরুন এলাকায়। এই ছোট্ট্র শিশুটির উপর ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদ জানিয়ে বক্তারা দায়ী ব্যক্তিদের দ্রুত আইনে বিচার দাবি করা সহ শিশু শ্রম বন্ধ করার দাবি জানানসহ সর্ব্বেচ্চ শাস্তি দাবি করেন।

উল্লেখ্য, উত্তরার ৯ নম্বর সেক্টরের সি/৭ নম্বর রোডের ২৬ নম্বর বাড়িতে নির্মম নির্যাতনের শিকার হওয়া মোহনার চিকিৎসা চলছে গাজীপুরের এই হাসপাতালে। চিকিৎসকরা বলছেন, তাঁর শরীরের আঘাতগুলো দীর্ঘদিনের, নিয়মিত ও পরিকল্পিত নির্যাতনের প্রমাণ বহন করে। সেরে উঠতে সময় লাগবে।

コメントがありません


News Card Generator