close

লাইক দিন পয়েন্ট জিতুন!

শিবগঞ্জের সৈয়দপুরে যুবদল নেতার জামায়াতে যোগদান

আরিফুল ইসলাম, বগুড়া avatar   
আরিফুল ইসলাম, বগুড়া
****

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে সৈয়দপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জীবনপুর গ্রামের যুবদল নেতা আমিনুর ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

আমিনুর ইসলাম পূর্বে সৈয়দপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত (০১ ফেব্রুয়ারি) রবিবার সৈয়দপুর ইউনিয়নের জগন্নাথপুরে অবস্থিত ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শরিফুল ইসলাম, সেক্রেটারি শাহ সুলতান শাকিম, বায়তুল মাল সম্পাদক আল আমিনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ নতুন সদস্যকে স্বাগত জানান এবং ইসলামী আদর্শে সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Nessun commento trovato


News Card Generator