close

লাইক দিন পয়েন্ট জিতুন!

শিবগঞ্জের সৈয়দপুরে জামায়াতের ইসলামীর উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ..

আরিফুল ইসলাম, বগুড়া avatar   
আরিফুল ইসলাম, বগুড়া
****

বগুড়া-২( শিবগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে।

গত (৫ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার রাতে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সরকার পাড়া এলাকায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এক বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

নির্বাচনী উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, উপজেলা যুব জামায়াতের সহ-সভাপতি আরিফ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সৈয়দপুর ইউনিয়নের আমির মাওলানা শরিফুল ইসলাম, সেক্রেটারি শাহ সুলতান শাকিম, সহ-সভাপতি আল মামুন, বায়তুল মাল সম্পাদক আল আমিন, ইউনিয়ন ওলামা পরিষদের সভাপতি আব্দুর সাত্তার, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এজবর আলী, যুব জামায়াতের সেক্রেটারি যাইনুল আবেদীন, ৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি লতিফুল হাসান শয়ন, ৩নং ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি সরোয়ার জাহান বালা, সেক্রেটারি মেহেদী হাসান মুন, বায়তুল মাল সম্পাদক জাহেদুল ইসলাম ডিনার, ওয়ার্ড যুব জামায়াতের সভাপতি জয়নুল আবেদীন সহ ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এইসময় নেতৃবৃন্দ বলেন, আসন্ন জাতীয় নির্বাচন দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও সৎ নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের অধিকার, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।

উঠান বৈঠকে উপস্থিত থাকা সাধারণ জনগণ জামায়াতের পক্ষে সমর্থন জানিয়ে উঠান বৈঠকটি সফল করেন 

没有找到评论


News Card Generator