close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

শিবগঞ্জে এনসিপির উদ্যোগে গাড়িযোগে জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা ও ক্যাম্পিং..

আরিফুল ইসলাম, বগুড়া avatar   
আরিফুল ইসলাম, বগুড়া
মুক্তির সনদ, জুলাই সনদে হ্যাঁ বলি।

স্বৈরতন্ত্রে না বলি, গণভোটে হ্যাঁ বলি।..

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে সারাদিনব্যাপী জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের সমর্থনে গাড়িযোগে প্রচারণা ও ক্যাম্পিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এনসিপির ব্যানার ও পোস্টারে সজ্জিত একটি প্রচারণা গাড়ির মাধ্যমে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমপূর্ণ এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। গাড়ি থেকে লিফলেট বিতরণ, স্লোগান ও জনসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে জুলাই সনদের গুরুত্ব তুলে ধরা হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির শিবগঞ্জ উপজেলার অ্যাম্বাসেডর জাহাঙ্গীর আলমসহ এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা হাতে লিফলেট ও প্রচারপত্র নিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করেন।

এ সময় নেতৃবৃন্দ বলেন, জুলাই সনদ জনগণের মুক্তির সনদ। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গণভোটে ‘হ্যাঁ’ বলার কোনো বিকল্প নেই।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator